রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় করা মামলায় সাবেক পৌর মেয়রসহ ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


