উপসাগরে হামলার জেরে বাড়ছে তেলের দাম
উপসাগরীয় অঞ্চলে হামলার ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এক মাসের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দর বৃদ্ধির পথে রয়েছে তেল। সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।



