ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

