সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোটের সুযোগ নিশ্চিত করুন
সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রাজধানীতে আয়োজিত এক সেমিনারে আলোচকরা। এ জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদ সচিবালয়ের স্বাধীনতা নিশ্চিত করা, সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানো এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।


