দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক বিরোধের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের জেলার জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন তারা।


