বাজারমূল্যের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি দরে কেনাকাটা
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে জিনিসপত্র কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলছে বাজারমূল্যের চেয়ে দেড় থেকে তিনগুণ বেশি দরে পণ্য কেনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।


