সংস্কৃতির শিকড়
একটা খুবই অসহিষ্ণু সময়ে আমাদের জন্ম হয়েছিল। অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলন, দ্বিতীয় মহাযুদ্ধ, দুর্ভিক্ষ– এসবের পরেই শুরু হয় ভ্রাতৃঘাতী দাঙ্গা। এই ভ্রাতৃঘাতী দাঙ্গায় হাজার হাজার মানুষ যে শুধু নিহত হয়, হিংসায় উন্মত্ত সেই পৃথ্বীতে লাখো মানুষ দেশত্যাগ করে।



