সহিষ্ণুতার পথে আসুক সমৃদ্ধ আগামী
প্রিয় পাঠক, আমাদের আন্তরিক শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রিয় সমকাল ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করছে। এই শুভক্ষণে সমকালের সঙ্গে পথচলায় যুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী, লেখক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের ভালোবাসা এবং আস্থাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।


