‘শ্রমিকদের আন্দোলনে সমর্থন আছে, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রতি তাঁদের সর্বাত্মক সমর্থন রয়েছে। তাঁরা চান শ্রমিকদের বেতন বাড়ুক, জীবনযাত্রার মান উন্নত হোক এবং শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন।


