হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডে পুড়েছে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র
ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।



