ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্বে রিফা তাছনিয়া
দেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনের উদ্যোগ এগিয়ে নিতে প্রকল্পটির মনিটরিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া। তিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রয়াত পরিচালক মাহবুব আলমের ছোট বোন।
