হামজাকে ফিরিয়ে ২০০ রানের জুটি ভাঙলেন মুমিনুল
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। অ্যাকারম্যান ও হামজার ২০২ রানের জুটি ভাঙলেন পার্ট-টাইম স্পিনার মুমিনুল হক। নিজের প্রথম ওভারেই দারুণ এক ঘূর্ণিতে ৮৩ রান করা জুবাইর হামজাকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

