শেষ বিকেলে আবারও হাসানের আঘাত
শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকা শিবিরে আরও একটি আঘাত হানল বাংলাদেশ। এবারও টাইগারদের সাফল্যের কারিগর পেসার হাসান মাহমুদ। তার ডেলিভারিতে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন প্রোটিয়া ব্যাটার ম্যাথু ব্রিটজকে।

