জিরা-এলাচের বেড়েছে, কমছে শীতের সবজির দাম
নিত্যপণ্যের বাজারে কয়েকটি মসলা পণ্যের দর বেড়েছে। বিশেষ করে সপ্তাহ দুয়েকের ব্যবধানে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা এবং এলাচের কেজিতে ২০০ টাকার মতো দর বেড়েছে। শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় সবজি ও ডিম-মুরগির বাজারে কিছুটা কমতির দিকে রয়েছে।



