হকার্স মার্কেট খাঁখাঁ, সড়ক দখল করে ব্যবসা
সিলেট নগরীর লালদীঘিরপাড়ে হকার্স মার্কেটের অর্ধেকেরও বেশি জায়গা খাঁখাঁ করছে। অন্যদিকে বন্দরবাজার, জিন্দাবাজার আর চৌহাট্টার ফুটপাত ঠাসা পসরায়। ব্যস্ত সড়কে পা রাখলেই মানুষের মনে প্রশ্ন জাগে, এই জনদুর্ভোগ আর যানজটের শেষ কোথায়?

