২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ বাংলাদেশি
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।


