স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: খালার বাড়িতে আত্মগোপনে থাকা কিশোর গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



