দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
ময়মনসিংহে বসুন্ধরা হাউজ বিল্ডার্সের সাইট ম্যানেজারের পাওনা তিন লাখ টাকা আত্মসাৎ এবং কাজে অনিয়মের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল রোববার কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইট ম্যানেজার শেখ মুজাহিদুল ইসলাম।


