পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সাবেক এক সংসদ সদস্যের অনুসারীরা।

