নির্যাতনে অসুস্থ মাদ্রাসাছাত্র আদিবকে বাঁচানো গেল না
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাসে নির্যাতনের শিকার হয়ে অসুস্থ ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় মারা যায় এই শিশুটি।



