বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়লেন মা, অটোরিকশা চাপায় ১ মাসের শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে যাওয়ায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন মা ও তার কোলের শিশু। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়।


