জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপি। তবে দলটি জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ছে না। সংসদেও একসঙ্গে থাকবে। গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে জোটের কর্মসূচিতে থাকবে এনসিপি।



