শহীদ সাগর চত্বরে দুর্বৃত্তদের আগুন, এসপির আশ্বাসে অনশন ভাঙলেন আন্দোলনকারীরা
ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোড এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত ‘শহীদ সাগর চত্বরে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
