‘ডার্ক হর্স’ শ্রীলঙ্কা নামছে আজ
একদিকে ইউরোপ থেকে ডানা মেলে উড়ে আসা একঝাঁক পরিযায়ী পাখির দল শ্রীলঙ্কা, অন্যদিকে নিজেদের মাটির শিকড় আঁকড়ে ধরে লড়ে যাওয়া কিছু পাহাড়ি তরুণ নিয়ে গড়া ভুটান। এ দুই বৈপরীত্যের কোলাজেই আজ নির্ধারিত হতে পারে টুর্নামেন্টের অনেক না-বলা ভাগ্য।


