৪০ বছর পর রেলিগেশন জোনে ম্যানচেস্টার ইউনাইটেড
অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির হারের পর পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে নেমে গেছে রেড ডেভিলরা। ১৯৮৬ সালের নভেম্বরের পর এই প্রথম মৌসুমের এই পর্যায়ে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে থেকে দিন শেষ করল ক্লাবটি।


