খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে শিক্ষা অফিসের কর্মচারী জখম
খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
