শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছর পর গতকাল শনিবার উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রুপের কার্যক্রম শুরু হয়।
