মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন করবে সরকার। এর মধ্যে একটি হবে মহেশখালীর সমুদ্র উপকূলে এবং অন্য দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক (ল্যান্ডবেইজ) টার্মিনাল।

