যৌতুক হিসেবে গাড়ির দাবি, খেলনা গাড়ি দিলেন কনের বাবা
বিয়ের জন্য যৌতুক হিসেবে দামি মাহিন্দ্রা থার গাড়ি চেয়েছিল বরপক্ষ। সেই দাবির জবাবে আসল গাড়ির বদলে প্লাস্টিকের খেলনা গাড়ি উপহার দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। ভারতের উত্তর প্রদেশের মিরাটে ঘটে যাওয়া ব্যতিক্রমী এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

