ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পের গোলের ধারাবাহিকতা আর ফেদেরিকো ভালভের্দে ও আর্দা গুলেরের নৈপুণ্যে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোরা।


