বিবর্ণ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের
তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাট হাতে দুর্দান্ত জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত ১৪০ রানের ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে সফরকারীরা।


