কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস
বরগুনার তালতলীতে দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কারের মাত্র দেড় মাসের মাথায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অবহেলা, দায়সারা কাজ এবং তীর থেকে মাটি তুলে সংস্কার করার কারণেই এই ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।


