রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তারা হলেন– পুরোনো লোহার দোকানের কর্মী আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)।



