সাবলেট থাকা নারী শিক্ষার্থীরা কোথায় যাবে?
ক্ষমতার অলিন্দে বসবাসকারীদের দায় শুধু নির্দেশ পালন নয়; নির্দেশের পরিণতিও বোঝা দরকার। কিন্তু বাস্তবে যা ঘটে তা প্রচলিত প্রবাদের মতো– ‘বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ।’ প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৭ অক্টোবর আজিমপুর কলোনির জোন-বি আকস্মিক পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।



