বদলে গেছে অনলাইন কেনাকাটার ঝুড়ি, এখন নিত্যপণ্যে ঝুঁকছেন ক্রেতারা
একসময় অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল মুঠোফোন, ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রী। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। এখন প্রযুক্তিপণ্যের পাশাপাশি মুদি সামগ্রী, ব্যক্তিগত পরিচর্যার উপকরণ, পোশাক ও সংসারের নিত্যপ্রয়োজনীয় পণ্যও জায়গা করে নিয়েছে অনলাইন কেনাকাটার ঝুড়িতে।

