রেলওয়ের জায়গায় বহুতল ভবন নির্মাণ বন্ধের নির্দেশ
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল বুধবার বিকেলে নগরের মিন্টু কলেজ এলাকায় অভিযান চালিয়ে ভবনটির নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



