‘দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, প্লিজ’
নদীর পাড় দখল হয়ে যাচ্ছে, তা ঠেকানোর দায়িত্ব কে নেবে? এমন প্রশ্ন তুলে বাগেরহাটে দেখা গেছে ব্যতিক্রমী এক প্রতিবাদ। কোনো ব্যানার, ফেস্টুন কিংবা মানববন্ধন নয়, জাতীয় পতাকার আদলে তৈরি একটি সবুজ টি-শার্টে লাল বৃত্ত এঁকে তাতে লেখা হয়েছে প্রতিবাদী বার্তা।



