প্রতিমন্ত্রী শাহে আলমের সঙ্গে সিআরসিসি প্রতিনিধি দলের বৈঠক
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। গতকাল বুধবার সচিবালয়ে এ বৈঠককালে প্রতিমন্ত্রী বলেন, অতীতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগে অনেকগুলো প্রকল্প বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছে।



