নভেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম
টানা তৃতীয় মাসে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়েছে। নভেম্বর মাসে লিটারে ৬ টাকা ৩২ পয়সা বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে যা এদিন রাত ১২টা থেকে কার্যকর হবে।


