চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত
চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের সামরিক ও মহাকাশ সক্ষমতা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি। তাঁর মতে, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশন প্রযুক্তিতে প্রবেশাধিকার পেতে পারে পাকিস্তান।

