টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়, সেনাসদস্য আহত
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। অভিযানে মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।



