নির্বাচন অফিসের দরজা বন্ধ করে প্রবাসীকে মারধর
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের সেবা নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন প্রবাসী যুবক। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মচারীরা কক্ষের দরজা বন্ধ করে তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।



