আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।

