সাত মাস তলিয়ে থাকে এক হাজার ২৫০ হেক্টর জমি
নদীঘেরা কুমারখালী উপজেলায় পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে ১ হাজার ২৫০ হেক্টর কৃষিজমি। বছরের সাত থেকে আট মাস এসব জমি থাকে পানির নিচে। ফলে তিন ফসলি জমিতে বছরে মাত্র একবার বোরো ধানের আবাদ করতে পারছেন কৃষকেরা।


