কুমিল্লায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯৯
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।


