৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ
দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিনেই ৮০০ জনের বেশি পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে জাহাজ।

