কাটা হলো সড়কের চার শতাধিক গাছ, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
বরিশালের উজিরপুরে একটি সরকারি সড়কের প্রায় চার কিলোমিটার এলাকার বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়।


