বজ্রপাতে নিহত ৬ জনের কবর পাহারায় স্বজনরা
পাবনায় সম্প্রতি বজ্রপাতে স্বজন হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবারের সদস্যরা। এরই মধ্যে তাদের মনে ভর করেছে নতুন দুশ্চিন্তা ও আতঙ্ক। বজ্রপাতে নিহত ব্যক্তিদের লাশ কবর থেকে চুরি যাওয়ার ভয়ে রাত জেগে কবরস্থান পাহারা দিচ্ছেন স্বজন ও স্থানীয়রা।

