৮ বছরের সন্তানের দায়িত্ব নেবে কে
হাসপাতালে চিকিৎসাধীন মায়ের জন্য খাবার নিয়ে রাইড শেয়ারের মোটরসাইকেলে যাচ্ছিলেন প্রকৌশলী এবিএম আহসান উল্লাহ আরিফ। রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের কাছে পৌঁছলে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন তাঁর বাইকটিকে ধাক্কা দেয়।



