পায়ের ঘষায় উঠে গেল সড়কের কার্পেটিং
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সদ্যনির্মিত কার্পেটিং সড়ক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রকৌশলীর উপস্থিতিতে এবং নিয়ম মেনে কাজ সম্পন্ন হওয়ার দাবি করা হলেও, সপ্তাহ না যেতেই পায়ের ঘষায় সড়কের পিচ-পাথর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে।




